1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ডিবি হেফাজতে বিএনপি নেতা জি কে গউছ

  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৫৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ডিবি হেফাজতে নেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন দায়িত্বশীল কর্মকর্তা ।

বিএনপি নেতা জি কে গউছকে ডিবি পুলিশ রাজধানীর কাকরাইল এলাকা থেকে তুলে নিয়ে গেছে, দলটির পক্ষ থেকে এমন অভিযোগের সত্যতা জানতে চাইলে ডিবির ওই কর্মকর্তা ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। তবে ঠিক কখন, কোথা থেকে এবং কী কারণে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে, সে বিষয়ে ওই কর্মকর্তার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে রাত ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জি কে গউছ হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান জানান, বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এমডি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ জি কে গউছকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে মাগরিবের নামাজ পড়েন। এরপর আদালত এলাকা থেকে বের হলে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গত ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে জি কে গউছকে প্রধান আসামি করে ৭০০ মত নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় মঙ্গলবার জি কে গউছসহ হবিগঞ্জের ১৮৩ জন নেতাকর্মী হাইকোর্টে জামিন আবেদন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ