1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

হিজলায় পুলিশ সদস্যদের ওপর মৎস্য অধিদপ্তরের অতর্কিত হামলা

  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৪২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তরের হামলার শিকার হয়েছেন হরিনাথপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুর রহিম’সহ অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে হামলার ঘটনাটি ঘটে। হিজলা হরিনাথপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুর রহিম জানান, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সদস্যদের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের লোকজন হরিনাথপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযানে যায়। সেখানে গিয়ে কোনো পুরুষ পেয়ে বাড়ির নারী সদস্যদের সঙ্গে কথা বলে এক বস্তা অবৈধ জাল পায় অভিযানিক দল। সপ্তাহ আগে হিজলা ফাঁড়ি পুলিশের সদস্যরা অবৈধ জাল নিয়ে গেছে এমন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আমাকে ঘটনাস্থলে আসতে বলে। কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যেই আসি। অভিযানিক দলের সদস্যরাও আমার কাছে এ বিষয়ে জানতে চান। আমি মৎস্য কর্মকর্তাকে বলি আমাদের পুলিশ সদস্যরা গত দুই বছরেও কোন অভিযানে আসেনি জাল নেয়া তো দূরের কথা। এতে স্থানীয়রা একাত্মতা প্রকাশ করে মৎস্য কর্মকর্তার সম্মুখে বলেন, স্যারেরা কোন অভিযানে আসেনি ও জাল নিয়ে যায়নি। তাতে ক্ষিপ্ত হয়ে যান মৎস্যকর্মকর্তা দেখে নেয়ার হুমকি প্রদান করেন ও সদস্যরা একপর্যায়ে আমাদের পুলিশ সদস্যদের গালাগাল শুরু করেন এবং সবার সঙ্গে খারাপ আচরণ করেন। মৎস্য কর্মকর্তা পরিস্থিতি শান্ত করেন। ঘটনাস্থল থেকে হিজলা থানা পুলিশের (ওসি) জুবাইর আহমেদকে ঘটনা বলি তিনি আমাকে থানায় আসতে বলেন। এরপর ঘটনাস্থল থেকে হিজলা সদরে চলে আসার পথে আমাদের যানবাহনের গতিরোধ করে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মাঠকর্মী হানিফ, মাঝি সাইদুল, ইয়াসিন’সহ বেশ কয়েকজন তেরে এসে আমার সদস্যদের অক্ষত ভাষায় গালাগাল করেন। তার প্রতিবাদ করতে গেলে একপর্যায়ে আমি’সহ সদস্যদের মারধর করেন। এ বিষয়ে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আমাদের সদস্যদের সাথে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে তবে কোন হামলার ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ