1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ফেসবুকে আপত্তিকর পোস্ট, ভূমি কর্মকর্তা বরখাস্ত

  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২২২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করায় সিরাজগঞ্জ সদর উপজেলার এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া ভূমি কর্মকর্তার নাম মো. নজরুল ইসলাম। তিনি মেছড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

এর আগে গত ১৩ আগস্ট নিজের ফেসবুকে এক পোস্টে মো. নজরুল ইসলাম লিখেছেন, ‘ঘেউ ঘেউ করা গণতন্ত্র রাজপথে ঢেউ তোলে শেখের শিখন্ডি, শেখের বাঁশি আর কতকাল বাজবে?’

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, ‘আমি আসলে শেখ বলতে ধনী ব্যক্তি বুঝিয়েছি। বঙ্গবন্ধু পরিবারকে উদ্দেশ্য করে কিছু লেখা হয়নি। আমাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। আমি এ ব্যাপারে আপিল করব।’

জানতে চাইলে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার বলেন, ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। বিষয়টি নজরে আসলে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ‘বরখাস্তের আদেশপত্র হাতে পেয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে,’ বলেন এস এম রাকিবুল হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ