1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১, আহত ৪

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২২৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফলে বরফকলে বিস্ফোরণে মো. রাসেল খান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ ঘটনা ঘটে।

এ সময় গ্যাসের প্রচণ্ড তাপে বরফকলের চার শ্রমিক আহত হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান।

নিহত রাসেল খান জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই। আহতরা হলেন প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী (৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)। তাঁরা সবাই বাউফল উপজেলার বাসিন্দা।

আহত শ্রমিকেরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনার কিছুটা আগে বরফকলের মেশিনে ত্রুটি দেখা দেয়। এটা সমাধান করে আইস তৈরির মেশিন চালু করলেই বিকট শব্দ হয়।

এরপরই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা দৌড়ে বাইরে চলে এলেও বরফকলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়েন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার কারণে তাঁদের উদ্ধারকাজ কিছুটা বিলম্ব হয়।

প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দশমিনা টিম যুক্ত হয়ে রাসেল খানকে উদ্ধার করে। অপর চার শ্রমিক আগেই বের হয়ে আসতে পারলেও আহত হন।

রাসেল খানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, ‘এটা এমন একধরনের গ্যাস, যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরে একদম শীতল হয়ে যায় পুরো স্থান।

বরফ উৎপাদন যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বরফকলের সঙ্গে সংযুক্ত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।

সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিলেন, তাই গ্যাসের প্রচণ্ড তাপে তিনি দগ্ধ হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ