
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টির দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা।
আসলে বিষয়টি সময়ের অপেক্ষাই ছিল। ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমের আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নেবে, এমনটাই প্রত্যাশিত ছিল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।
Leave a Reply