1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ইউক্রেইনে রাশিয়ার ড্রোন হামলায় খনি শ্রমিকসহ ১২ জন নিহত

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২২ 0 সংবাদ টি পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক // ইউক্রেইনে খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, জানিয়েছেন ইউক্রেইনীয় কর্মকর্তারা।

ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী ডেনিশ শমিহাল জানান, রোববার দক্ষিণপূর্বাঞ্চলীয় নিপ্রোপেত্রভস্ক অঞ্চলে হামলাটি চালানো হয়।

জ্বালানি কর্মীদের ওপর চালানো এই হামলাকে ‘নিষ্ঠুর ও পরিকল্পিত’ বলে অভিহিত করেছেন তিনি। নিহতদের কর্মসংস্থানকারী জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, ওই কর্মীরা কাজের একটি পালা শেষ করে ফিরছিলেন।

ডিটিকে ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি; যা মূলত বিদ্যুৎ উৎপাদন, কয়লা ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন এবং বিদ্যুৎ বিতরণের কাজ করে।

দুই দিন আগে ক্রেমলিন জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধে রোববার পর্যন্ত ইউক্রেইনের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা বন্ধ রাখতে রাজি হয়েছে। এর প্রতিক্রিয়ায় কিইভ জানিয়েছিল, তারাও রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখবে। তবে ইউক্রেইন বলেছে, আগামী শুক্রবার পর্যন্ত হামলা বন্ধ রাখার কথা ছিল।

কয়েক বছরের মধ্যে এবার ইউক্রেইনে শীতের তীব্রতা আরও বেশি। এরমধ্যে রাশিয়ার এক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো প্রায় বিধ্বস্ত হয়ে পড়েছে।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেইন রোববার থেকে নতুন শৈত্যপ্রবাহের কবলে পড়েছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১৫ সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে। সোমবার তাপমাত্রা হিমাঙ্কের ২০ সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

রোববার বিকাল পর্যন্ত ইউক্রেইনের রাজধানী কিইভে প্রায় ৭০০ অ্যাপার্টমেন্ট ভবন বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। ফলে ভবনগুলোর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর ছিল।

রোববার জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া তাদের রেলওয়ে অবকাঠামো ও অন্যান্য অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে।’

তবে গত কয়েকদিনে ইউক্রেইনের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের কোনো হামলার কথা শোনা যায়নি।

রুশ সেনারা নিপ্রো নদীর দুই তীরের দুটি শহরের বিদ্যুৎ গ্রিডে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি, কিন্তু রাশিয়া ‘জ্বালানি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে’, স্পষ্টভাবে এমন অভিযোগ করেননি তিনি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেইনের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর নিপ্রোর এক বাড়িতে রাতে রাশিয়ার ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন আর জাপোরিঝিয়া শহরের একটি আবাসিক এলাকায় আরেকটি ড্রোন হামলায় নয়জন আহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেইন যুদ্ধের চার বছর পূর্ণ হতে চলেছে। রাশিয়া সঙ্গে একটি শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করতে কিইভকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ