1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮০ 0 সংবাদ টি পড়েছেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টির দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা।

আসলে বিষয়টি সময়ের অপেক্ষাই ছিল। ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমের আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড বাংলাদেশের জায়গা নেবে, এমনটাই প্রত্যাশিত ছিল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।


স্কটল্যান্ড এখন প্রতিযোগিতার গ্রুপ পর্বে বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’তে খেলবে। । আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। যদিও ক্রিকবাজের জানতে পেরেছে দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই যোগাযোগ স্থাপিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ