1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পরবর্তী সরকারকে: উপদেষ্টা

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সতর্ক করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পর যে সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে, অর্থনীতি স্থিতিশীল রাখতে তাদেরকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন সাবেক গভর্নর সালেহউদ্দিন।

তিনি বলেছেন, ‘অন্তবর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীল করার চেষ্টা করেছে, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। সামনের চ্যালেঞ্জ আরও বড়।

অর্থ উপদেষ্টা বলেন, সংস্কার আমরা যা করেছি, তা এনাফ না, তবে সামনের সরকারের জন্য তা সহায়ক হবে। আরও ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে চ্যালেঞ্জগুলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার নির্বাচিত সরকারের হাতে যাবে।

ওই সরকারের সময়ে সোনালী ব্যাংকের কর্মকর্তারা যাতে পেশাদার ভূমিকা পালন করেন, সেই আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারের সময়ে চাপ আসবে; তাদের সরাসরি ‘না’ বলা যাবে না। নেগোশিয়েট করার ক্ষমতায় যেতে হবে; তাদের অর্থনীতির নীতি বোঝাতে হবে, ব্যাংকিং আইন, অডিটের নর্মস দেখাতে হবে।

ঋণ বিতরণে বড় ব্যবসায়ীদের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থান তৈরিতে তারা ভুমিকা রাখে। এজন্য তাদের ঋণ দিতে হবে হবে বেশি। বড়দের ঋণে ঝুঁকিও বেশি।

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ এখন সহনীয় মাত্রায় রয়েছে জানিয়ে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, অতীতে ঋণ দিতে হাত পুড়েছে। এখন ঋণ দিতে যে সতর্কতা করা হচ্ছে, তা থাকবে। দরকার ঋণ দিতে সাহসী হওয়া।

সোনালী ব্যাংক এ বছর ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী বছর থেকে সম্পূর্ণ লাভজনক হবে।

এখন ক্রেডিট কার্ড অনেক বড় খাত।

“নতুন পণ্য আনার জন্য চেষ্টা করতে হবে। ক্রেডিট কার্ড গ্রাহক ৫-১০ লাখ হতে পারে।”

গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বর্তমানে সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্যা ৭ হাজারের মতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ