1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভোলায় প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩২১ 0 সংবাদ টি পড়েছেন
ভোলা প্রতিনিধি // ভোলা সদর উপজেলায় প্রাইভেটকার বোঝাই ৪০ কেজি গাঁজাসহ মো. কাহে আলী ওরফে শাহেল নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহে আলী কুমিল্লা দক্ষিণ সদর সোয়াগাঁজী গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ফেরিঘাট থেকে গাঁজা ভর্তি একটি প্রাইভেটকার ভোলায় আসছে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটিতে তল্লশি চালানো হয়। এ সময় পুরো প্রাইভেটকারে বস্তা ভর্তি গাঁজা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি পুলিশকে জানিয়েছেন উদ্ধার হওয়া মাদকগুলো তিনি কুমিল্লা থেকে ভোলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য এনেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক পরিবহন করা গাড়িটির কোনো বৈধ কাগজপত্র নেই। মাদক কারবারি শাহে-আলী নিজেই গাড়িটি চালিয়ে ভোলায় এসেছেন। গাড়িটি জব্দ করার পাশাপাশি তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ