1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

শ্রমিকদল নেতাকে শ্রমিকলীগ বানিয়ে জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে অপ-প্রচার,  ক্ষোভ!  

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক
শ্রমিকদল নেতাকে শ্রমিকলীগ বানিয়ে বরিশাল নগর বিএনপির এক শীর্ষ নেতাকে নিয়ে অপ-প্রচারের অভিযোগ উঠেছে।
গত বুধবার ( ২ এপ্রিল) নগরীর রুপাতলী এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও বাস মালিক-শ্রমিকদের ফুলেল শুভেচ্ছাকে কেন্দ্র করে এমন অপ-প্রচারের শিকার হয়েছেন শীর্ষ ঐ নেতা। ভুক্তভোগী মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া। তিনি নগর বিএনপি’র সদস্য সচিব ও স্বৈরাচার আওয়ামী পতনের আন্দোলনে একজন সম্মুখ সারির যোদ্ধা।
এদিকে অপ-প্রচারের শিকার হয়ে জিয়াউদ্দিন সিকদার তার ফেইসবুক আইডিতে বিষয়টি স্পষ্ট করে আইনগত ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি বার্তা দেন। এরপর পরই অনলাইন নিউজ পোর্টালে অপ-প্রচারের ঐ নিউজটি ডিলিট করে দেয় কর্তৃপক্ষ।
জিয়া সিকদার তার ফেইসবুক পোষ্টে জানান, গত ২ এপ্রিল বিকেল ৫ টায় রুপাতলী বাস টার্মিনালে’ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল’র অন্তর্গত রেজিঃনং ৫১৭ এর রুপাতলী শাখার সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারন সম্পাদক কাওসার ডাকুয়া সহ থ্রি-হুইলার শ্রমিকদলের নেতৃবৃন্দের সাথে পবিত্র ঈদুল ফিতর’র শুভেচ্ছা বিনিময় করি।  সেখানে রুপাতলীতে অবৈধ চাঁদাবাজ মুক্ত পুনরায় ঘোষনা করি। এ কর্মসূচির ছবি আমার নিজ ফেসবুক আইডিতে পোষ্ট করি। তবে দুঃখের বিষয় সাধারন সম্পাদক কাওসার ডাকুয়াকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর সাইদুল সিকদার বলে ভুলক্রমে/ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রকম প্রোপাগান্ডা করে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্নকরার অপচেষ্টায় লিপ্ত হয়ে কিছু অসাধু ব্যক্তিসহ দু’একটি অনলাইনে নিউজ করে।
তিনি ফেসবুক পোষ্টে আরও বলেন,   আমার সাথে ঐ অনলাইন নিউজ পোর্টালটি মিথ্যা কথোপকথনের কথা উল্লেখ করে যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি এধরণের কর্মকান্ড থেকে সংশ্লিষ্ট বক্তি/প্রতিষ্ঠানকে বিরত থেকে উক্ত ভুয়া স্ট্যাটাস/অনলাইন নিউজ প্রত্যাহার করে ভুল স্বীকার করার জন্য আহবান জানাচ্ছি।
অন্যথায় আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
এদিকে বিএনপি’র কর্মীরা জানান,

সাংগঠনিক দুরদর্শীতা, সাহসীকতা ও আওয়ামী সরকারের সময়ে দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে হামলা ও হয়রানীমুলক একাধিক মিথ্যা মামলায় কারাবরণ করে নিষ্পেষিত হয়েছেন নগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। এসবের মধ্যে থেকেও ঝুকিপুর্ণ রাজনীতি জেনেও মাঠ ছাড়েননি জিয়া। স্বৈরাচারি আওয়ামী সরকার হটাতে দলের নানাবিধ কঠোর কর্মসুচী বিফল হলেও বিমুখ হননি জিয়াউদ্দিন। আশার আলো নিভু নিভু জেনে অনেক নেতাকর্মী রাজনীতির মাঠ থেকে আত্নকেন্দ্রীক নিরাপত্তা বেষ্টনীতে ফিরলেও দলের প্রতি গভীর ভালবাসা ও আস্থা থেকে বিচলিত হননি নগর বিএনপি’র এ ত্যাগী নেতা । ভয়কে সাহসে পরিণত করে নতুন সুর্য উদয়ের অপেক্ষায় নিজের বুদ্ধিমত্তা ও নৈতিকতার পরিচয় দিয়ে ক্রান্তিলগ্নে টিকিয়ে রেখেছেন বিএনপি’কে।

তারা আরও জানান, গত বছরের মাঝামাঝি দিকে দলের গভীর ক্রান্তিলগ্নে যখন একাধিক নেতাকর্মী নানাধরণের হয়রানীর শিকার হয়ে হাল ছেড়ে দিয়ে রাজনীতি থেকে গুটিয়ে পড়েছিলেন ঠিক তখনই আরও সক্রিয়তার পরিচয় দেন জিয়াউদ্দিন সিকদার।

লড়ে যান স্বৈরাচারি আওয়ামী লীগের সব অন্যায়ের বিরুদ্ধে। সাধারণ মানুষের দাবি আদায় ও দেশে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ ফেরাতে কেন্দ্র ঘোষিত দিক-নির্দেশনার অংশ হিসেবে মাঠপর্যায়ের অগ্রভাগে নেতৃত্ব দেন তিনি। জীবন ঝুকি, মামলা ও কারাবরণের ভয়কে ছুতে পারেনি তাকে। দলের জন্য প্রাণ দিতেও প্রস্তত রয়েছেন এ নেতা । যার প্রমাণ দিয়েছেন চলতি বছরের আগস্ট মাসের প্রথম দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় স্বৈরাচারি আওয়ামী লীগের হামলায়। স্বৈরাচারি আওয়ামী লীগ হটাতে যখন ছাত্র-জনতার আন্দোলনে দেশ উত্তপ্ত ছিল। এ মুহুর্তে ছাত্র আন্দোলন প্রতিহতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আওয়ামী লীগ। আর আন্দোলন সফলে প্রাণপন সহযোগীতা করে বিএনপি।

ঐ সময়ে চৌমাথা এলাকায় নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতৃত্বে বিএনপি’র ওপর হামলা ও রক্তপাতের নৃশংস ঘটনার স্বাক্ষী হয় পুরো বরিশালবাসী। সংঘাতে গুরুত্বর আহত হন নগর বিএনপির সদস্য সচিব জিয়া। আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলি ও অস্ত্রের আঘাতে জিয়া সিকদারের শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়।

নেতাকর্মীরা জানান, আহতের অবস্থা এতটাই গুরুত্বর ছিল অনেকের ধারণা ছিল প্রাণহানীর। কিন্ত দীর্ঘ চিকিৎসায় বেঁচে ফিরলেও উল্টো তাদের বিরুদ্ধেই দায়ের হয় মিথ্যা মামলা । আর এতে গুরুত্বর অসুস্থবস্থায় গ্রেফতার করা হয় জিয়াউদ্দিনকে। পরবর্তীতে স্বৈরাচারি সরকার বিদায়ে কারামুক্ত হন তিনি।

সম্প্রতি তার বিরুদ্ধে অহেতুক অভিযোগ এনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অনলাইন গণমাধ্যমে উপস্থাপিত হয় বলে জানান নগর বিএনপি’র কর্মীরা। তারা জানান, জিয়াউদ্দিন সিকদার একজন কর্মীবান্ধব ও জনকল্যাণমুখী নেতৃত্ব। তিনি সদস্য সচিবের পদে আসীনের পর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করণে নিরলস কাজ করে যাচ্ছেন। এছাড়া কোন আওয়ামী দোসরদের প্রশ্রয়তো দুরের কথা তাদের বিরুদ্ধে নিজেও মামলা দায়ের করেছেন।  কতিপয় অসাধুরা  ফায়দা লুটতে ব্যর্থ হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মাধ্যমে ক্লীন ইমেজের নেতার বিরুদ্ধে অপ-প্রচার চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ