1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পটুয়াখালী/ ময়লার ভাগাড়ে পরিণত স্বাস্থ্য বিভাগের পুকুর

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৪৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভাগাড়ে পরিণত হয়েছে পটুয়াখালী স্বাস্থ্য বিভাগের পুকুরটি। প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলায় আশপাশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পথচারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, দেখতে খেলার মাঠ মনে হলেও এটি আসলে একটি পুকুর। এক দশকর আগেও পটুয়াখালী বাইতুল আমান সড়কের এ পুকুরের পানি ব্যবহার করা হতো। দীর্ঘদিন সংস্কার না করায় পুকুরটি ভাগাড়ে পরিণত হয়েছে।

শাহিন মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ছোটবেলায় এ পুকুরে গোসল করতাম। রান্নার কাজেও ব্যবহার হতো এ পানি। এখন পুকুরটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আগে পৌরসভা পুকুরটি পরিষ্কার করলেও এখন সেটি করছে না।

তৌহিদুর রহমান নামের আরেকজন বলেন, পুকুরটি স্বাস্থ্য বিভাগের হলেও এটি অস্বাস্থ্যকর। সারা বছর আবর্জনায় মশা-মাছির জন্ম হচ্ছে। পানি আর জিনিসপত্র পচে দুর্গন্ধে বসবাসের কোনো উপায় নেই।

পটুয়াখালী সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান জানান, কিভাবে পুকুরটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা যায় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুকুরের সীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, পৌরসভা শহরের জলাধারগুলো সংরক্ষণের উদ্যোগ নিলেও সরকারের অন্যান্য সংস্থার সহযোগিতা না পাওয়ায় সেটি সম্ভব হচ্ছে না।এবিষয়ে সবার সহযোগিতা পেলে সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন পুকুরটিকে দৃষ্টিনন্দন করার পাশাপাশি এর পানি ব্যবহার উপযোগী করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ