1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্বামীকে খুন করে ৯৯৯ নম্বরে ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতি‌বেদক // পারিবারিক কলহের জে‌রে স্বামীকে হত্যা করেন। প‌রে জাতীয় জরু‌রি সেবা নম্বর ৯৯৯ এ ফোন ক‌রে আত্মসমর্পণের কথা ব‌লেন। খবর পে‌য়ে পু‌লিশ গিয়ে সাফিয়া খাতুন (৩৩) না‌মের ওই নারী‌কে আটক ক‌রে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে ঝালকাঠির রাজাপুর পুটিয়াখালী এলাাকায়।

৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পুলিশ প‌রিদর্শক আনোয়ার সাত্তার ব‌লেন, সোমবার ভোর রাতে ঝালকাঠির রাজাপুর পুটিয়াখালী থেকে ওই নারী ফোন কর জানান, তিনি তার স্বামীকে হত্যা করেছেন। এখন তিনি আইনের কাছে আত্মসমর্পণ করতে চান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে রাজাপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। সংবাদ পেয়ে রাজাপুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে কলারকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পু‌লিশকে আটক দুই সন্তানের জননী কলার সাফিয়া খাতুন জানান, তার অটোচালক স্বামী রবিউল আওয়াল তালুকদারকে (৩৯) ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরিকাঘাতে হত্যা করেন। তাদের মধ্যে নিত্য পারিবারিক কলহ লেগে থাকতো। তি‌নি সন্দেহ করতেন তার স্বামী আরেকটি বিয়ে করেছেন এবং যে কোন সময় তাকে হত্যা করতে পারেন। ওই সন্দেহ ও আশংকার বশবর্তী হয়ে স্বামীকে হত্যা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় ব‌লেন, এ ঘটনায় মামলা দা‌য়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ