
৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার ভোর রাতে ঝালকাঠির রাজাপুর পুটিয়াখালী থেকে ওই নারী ফোন কর জানান, তিনি তার স্বামীকে হত্যা করেছেন। এখন তিনি আইনের কাছে আত্মসমর্পণ করতে চান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে রাজাপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। সংবাদ পেয়ে রাজাপুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে কলারকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে আটক দুই সন্তানের জননী কলার সাফিয়া খাতুন জানান, তার অটোচালক স্বামী রবিউল আওয়াল তালুকদারকে (৩৯) ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরিকাঘাতে হত্যা করেন। তাদের মধ্যে নিত্য পারিবারিক কলহ লেগে থাকতো। তিনি সন্দেহ করতেন তার স্বামী আরেকটি বিয়ে করেছেন এবং যে কোন সময় তাকে হত্যা করতে পারেন। ওই সন্দেহ ও আশংকার বশবর্তী হয়ে স্বামীকে হত্যা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।