1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

গোপালগঞ্জে ৪৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ৪৯ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

৪৯টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩টি, কোটালীপাড়া উপজেলা পরিষদ ২টি, গোপালগঞ্জ পৌরসভা ২টি, গণপূর্ত বিভাগ ২টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২টি, কোটালীপাড়া পৌরসভা ১টি, গোপালগঞ্জ জেলা পরিষদ ১টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ল ১টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলায় নবনির্মিত ৪৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। সেই সঙ্গে ৫টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বলেন, আমাদের বাস্তবায়িত ২৯টি প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এছাড়া ভিত্তিপ্রস্ত স্থাপন করবেন ২টি প্রকল্পের। আমাদের ৩১ প্রকল্প নির্মাণে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৫ লাখ টাকা। এইসব প্রকল্প বাস্তবায়িত হওয়ায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের সাথে ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে জেলার সড়ক নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। জেলায় উৎপাদিত সব পণ্য সহজে বাজারজাত করা সম্ভব হচ্ছে। এ কারণে জেলার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। এছাড়া গ্রামীণ সড়ক নির্মিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার দুর্গম বিলের জলাবদ্ধ ও অনাবাদি বিপুল পরিমাণ জমি চাষাবাদের আওতায় এসেছে।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, পশ্চাদপদ কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হসিনার নিজ নির্বাচনী এলাকা। তিনি সব সময় এলাকার খোঁজ খবর রাখেন। এলাকাবসীকে তিনি মাতৃস্নেহে অত্যন্ত ভালোবাসেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি কোটালীপাড়া বাসীর আস্থা অবিচল। তিনি উন্নয়ন করে পশ্চাদপদ কোটালীপাড়াকে নব আলোকে উদ্ভাসিত করেছেন। এই জন্য কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ