1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে পুর্ব শত্রুতার জেরে ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ, শেবাচিমে ভর্তি

  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক
বরিশালে পুর্ব শত্রুতার জের ধরে ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের সামনে এঘটনা ঘটেছে। এঘটনায় আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ইউনিয়নের আস্তাকাঠি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন (৪২), সোহরাবের দুই ছেলে নওসাদ (৩৩) ও শাখাওয়াত (৩২)ও মৃত ইনছান আলীর ছেলে কালাম (৪১)।

আহতদের মধ্যে জাকির হোসেন অভিযোগে জানান, জাগুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড চন্ডিপুরে একটি শালিশের কথা ছিল। সেখানে ইউপি সদস্য সুজনের যাওয়ার কথা ছিল। আমিন না থাকায় শালিশি স্থগিত করা হয়। আমি ইউপি সদস্য সুজনকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনি ইউনিয়ন পরিষদের সামনে আছেন বলে জানান। আমি তার সাথে কথা বলতে ইউনিয়ন পরিষদের সামনে যাই। সেখানে অনেক লোক দেখতে পাই।

এসময় তুচ্ছ ঘটনায় আমার সাথে থাকা কালামের সাথে বাকবিতণ্ডায় জড়ায় স্থানীয় আসাদুল । আমি বিষয়টি সমাধানের চেস্টা করি। এর মধ্যেই সুমন, মিরাজ , আসাদুল, সাইদুল সিকদার, জেবিক, ওবায়দুল, আনছার আলী, জাহিদ সরদার, কবির সহ আরও ১০/১৫ জন মিলে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা দেশিয় অস্ত্র নিয়ে আমাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। গুরুত্বর আহত হয়ে আমরা দ্রুত হাসপাতালে ভর্তি হই।

তারা ড্রেজারের ব্যবসা পরিচালনা করে। আমারও একটি ড্রেজার রয়েছে। আমার ড্রেজার বন্ধ রয়েছে। তবে আমার ড্রেজার বন্ধ থাকলেও পাইপ রাস্তার পার্শ্বে থাকায় তারা আমার ১০০টির মতো পাইপ গভীর রাতে ভেঙ্গে ফেলে। বিষয়টি হচ্ছে তারা ড্রেজার চালাবে । তবে আমাদের ড্রেজার বন্ধ রয়েছে। এছাড়া রাজনৈতিক কোন্দলও রয়েছে।

জাকির আরও জানান, তারা প্রতিহিংসাবশত আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করবো।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি ( তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, থানা পুলিশের তৎপরতায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ