1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

একদিকে অপু, অন্যদিকে বুবলী

  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২২৭ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ে ও সন্তানের ইস্যুতে বেশ সরগরম ছিল শোবিজ অঙ্গন। এ ঘটনায় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলীকে নিয়েও হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। এবার সেসব পেছনে ফেলে নিজ নিজ কাজে মন দিয়েছেন জনপ্রিয় এই দুই নায়িকা।

কাকতালীয়ভাবে আজ বুধবার থেকে নতুন দুটি সিনেমার শুটিং শুরু করছেন অপু ও বুবলী। অপু আছেন একদিকে, আর বুবলী কাজ করছেন অন্য স্থানে। এর মধ্যে একজন আছেন মানিকগঞ্জে, অন্যজন সিলেট। তারা কাজ করছেন বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ নির্মিত হচ্ছে অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আজ থেকে আমাদের নতুন ছবির শুটিং শুরু হয়েছে। আজ শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলী, নাসিরউদ্দিন খান, এ কে আজাদ সেতু। আর আগামীকাল মাহফুজ আহমেদ আসবেন। আমরা সিলেটে টানা ১২দিন শুটিং করব। এরপর চলে যাব নবাবগঞ্জে।’

নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘আজ থেকে মানিকগঞ্জে আমাদের ছবির গানের কাজ শুরু হয়েছে। এতে অপু বিশ্বাস ও নায়ক সাইমন সাদিক অংশ নিয়েছেন। আমরা আগামী ২০ তারিখ পর্যন্ত এখানে শুটিং করব।’

এদিকে, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় বুবলীর বিপরীতে আছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ আর বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’র প্রধান দুই চরিত্রে আছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক।

‘প্রহেলিকা’র অর্থ রহস্য। তাই সিনেমা শুটিং শেষ হওয়ার আগপর্যন্ত সবকিছু রহস্যই রাখতে চান এর নির্মাতা।অন্যদিকে, ‘লাল শাড়ি’র গল্প দেশের তাঁতশিল্প। যা দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়ই উঠে আসছে সিনেমার গল্পে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ