1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন

সম্প্রতি বরিশালের আঞ্চলিক বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত ‘ঐশী মঞ্জিল’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

আমি মোঃ মীজানুর রহমান বাদল, বর্তমানে বানারীপাড়া উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত আছি। দীর্ঘ সরকারি চাকরি জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। প্রতিবেদনে খাস জমি, নামজারি ও রেকর্ড সংশোধন সংক্রান্ত কাজে অনিয়ম ও ঘুষ গ্রহণের যে অভিযোগ তোলা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বরিশাল নগরীর উত্তর সাগরদী ইসলামপাড়া সড়কে নির্মিত আমার ভবন ‘ঐশী মঞ্জিল’ সম্পূর্ণ বৈধ উপায়ে নির্মিত। পারিবারিক সঞ্চয়, আমার পিতার পেনশনের অর্থ এবং আমার দীর্ঘদিনের বৈধ উপার্জনের সমন্বয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট সম্পদের তথ্য নিয়মিত আয়কর বিবরণীতে উল্লেখ রয়েছে।

আমার স্ত্রী’র নামে সঞ্চয়পত্র ক্রয়ের বিষয়টিও সম্পূর্ণ বৈধ ও ঘোষিত অর্থ থেকে করা হয়েছে। এটিকে সন্দেহজনক আখ্যা দিয়ে উপস্থাপন করা অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।

আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমার সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আমি বিশ্বাস করি।

মো. মীজানুর রহমান বাদল।
সার্ভেয়ার, বানারীপাড়া, উপজেলা ভূমি অফিস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ