1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রমজানে যে সময় দোয়া কবুল হয়

  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৩৯ 0 সংবাদ টি পড়েছেন

ধর্ম ডেস্ক // রমজান ইবাদতের বসন্তকাল। এ সময় সওয়াব অর্জনের মোক্ষম সময়। আর দোয়া হচ্ছে ইবাদতের মূল। এ মাসে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময় রয়েছে, যখন দোয়া করলে মহান আল্লাহ কবুল করেন।

এখানে রমজানে দোয়া কবুলের ৩ সময় তুলে ধরছি:

  

ইফতারির সময় দোয়া

 

রোজাদার ইফতারি সামনে নিয়ে দোয়া করলে মহান আল্লাহ কবুল করেন। হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

  

তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ বাদশাহর দোয়া এবং জালিমের বিপক্ষে মজলুমের দোয়া। (মুসনাদে আহমদ)

 

সেহরির সময়ে দোয়া 

রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো, আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে তিনি ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন। (বুখারি; মুসলিম)
 

ফজরের পরে দোয়া

 

রমজানে ফজরের নামাজের পরে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকেন। কিন্তু এ সময় দোয়া করলে তা কবুল হয়।হজরত আবু উমামা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, 
  

একবার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় দ্রুত দোয়া কবুল হয় মর্মে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন, রাতের শেষ প্রহর এবং ফজরের পর। (তিরমিজি: ৩৪৯৮ )

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ