1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ নিহত ২

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // সৌদি আরবের কেন্দ্রীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্রহামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। এতে আহত হয়েছেন ১২ জন।

সোমবার কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে ওই হামলা চালানো হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আল জাজিরার দোহা সংবাদদাতা জানান, ক্ষেপণাস্ত্রটি একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা সেবাদাতা প্রতিষ্ঠানের আবাসিক ভবনে আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর জরুরি সেবাদাতারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা সরকারের অনুমোদন দেওয়া প্রক্রিয়া অনুযায়ী কাজ শুরু করেন। তারা দাবি করেছেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল–খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।

এদিকে, আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ইরানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আরব লিগের সদস্য দেশগুলোর ওপর বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ