1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

  • প্রকাশিত : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪১০ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে ১৮ সদস্যের শ্রীলঙ্কা দল। পরে বিমানবন্দর থেকে লঙ্কানদের সরাসরি হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ সেখানে তাদের করোনাভাইরাস পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষার ফল নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলনে নামতে পারবেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একদিন অনুশীলন করে আগামী ১০ ও ১১ মে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ, ভেন্যু বিকেএসপি।

আগামী ১৩ মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৩ মে, ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চমে শ্রীলঙ্কার অবস্থান। ১৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দল আছে আটে।

বাংলাদেশ সফলে শ্রীলঙ্কা দল

দিমুথ করুনারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দীনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়বিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ