
রোববার (৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সাম্প্রতিক সময়ে এমএলএম কোম্পানীর নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলায় মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেন ভুক্তভোগীরা। পাশাপাশি বেশ কয়েকজন ভুক্তভোগীও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
পরে রোববার রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০টি প্রতারণার বাজার কার্ড, ২টি খাদ্য তালিকার কার্ড ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের থেকে উদ্ধার প্রতারণার বাজার কার্ড । ছবি: প্রতিনিধি
র্যাব-১০ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারক চক্রটি মধ্যবিত্ব, নিম্ম মধ্যবিত্ব ও গরিব লোকজনদের টার্গেট করে ওই ফাউন্ডেশনের সদস্য করত। সংগঠনের সদস্য হলে তাদের প্রতি মাসে তিনবার ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি ৬০০টাকা ন্যায্য মূল্যে দিবে বলে প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে যেত।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ মানুষের সাথে এধরনের প্রতারণা করে আসছে। প্রতিষ্ঠানটি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা হতে আনুমানিক ১১ হাজার সদস্য করে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply