1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সংগঠনের নামে অর্থ আত্মসাৎ, চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতি‌বেদক‌ // রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থে‌কে পাশে থাকা ফাউন্ডেশন নামক ভুয়া প্রতারক সংগঠনের চেয়ারম্যানসহ ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হ‌লেন- ক‌থিত প্রতিষ্ঠা‌নের চেয়ারম‌্যান মো. জাহিদ হাসান (২৬) ও তার সহ‌যোগী সুরমা আক্তার ইশা (২০)।

 

রোববার (৯ এপ্রিল) রা‌তে অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জা‌নি‌য়ে‌ছে, গ্রেপ্তারকৃতরা সাম্প্রতিক সময়ে এমএলএম কোম্পানীর নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নি‌য়ে‌ছেন। ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলায় মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ ক‌রেন ভুক্ত‌ভোগীরা। পাশাপা‌শি বেশ কয়েকজন ভুক্তভোগীও আইন-শৃঙ্খলা বাহিনীর কা‌ছে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষি‌তে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

প‌রে রোববার রা‌তে অভিযান চা‌লি‌য়ে দুইজন‌কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০টি প্রতারণার বাজার কার্ড, ২টি খাদ্য তালিকার কার্ড ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হ‌য়ে‌ছে।

গ্রেপ্তারকৃত‌দের থেকে উদ্ধার প্রতারণার বাজার কার্ড । ছবি: প্রতিনিধি

র‌্যাব-১০ এর পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, প্রতারক চক্রটি মধ্যবিত্ব, নিম্ম মধ্যবিত্ব ও গরিব লোকজনদের টার্গেট করে ওই ফাউন্ডেশনের সদস্য করত। সংগঠনের সদস্য হলে তাদের প্রতি মাসে তিনবার ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি ৬০০টাকা ন্যায্য মূল্যে দিবে বলে প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে যেত।

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থে‌কে সাধারণ মানুষের সাথে এধরনের প্রতারণা করে আসছে। প্রতিষ্ঠানটি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা হতে আনুমানিক ১১ হাজার সদস্য করে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত‌দের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দা‌য়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ