1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের একটি বাসা থেকে মোছা. লামিয়া আক্তার (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, সোহাগ হোসাইন নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল লামিয়ার। তার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়েছে সে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

লামিয়া গাজীপুর সদরের মো. আলম বেপারীর মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে মাতুয়াইলের আব্দুল লতিফ কলেজের পাশের একটি বাসায় থাকতেন। আর সোহাগ পুলিশ কনস্টেবল হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বলে জানা গেছে।

লামিয়ার মা জানান, তার মেয়ে রাজধানী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। সোহাগ নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সোহাগের সঙ্গে ফোনে কথা বলার পরে অভিমান করে নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ