1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ঢাকা-মাওয়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- হোসাইন শেখ (২৪) ও ইমন (১৯)। তারা পৃথক দুটি ট্রাক চালকের সহযোগী। এ ঘটনায় সোহেল মন্ডল (৩২) নামে এক চালক আহত হয়েছেন।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলতি পথে একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় রাস্তার পাশে বসে সেটি মেরামত করছিলেন চালক ও সহযোগী। তখন পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকের চালক, সহযোগী আর ঘাতক ট্রাকটির সহযোগী গুরুতর আঘাত পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক হোসাইন ও ইমনকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. খোরশেদ বলেন, ঘাতক ট্রাকটির চালক পলাতক রয়েছেন। আর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আহত সোহেল মন্ডল জানান, তিনি ফরিদপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। তার সহযোগী ছিলেন হোসাইন। রাজেন্দ্রপুর আসার পর ট্রাকের সামনের চাকা ফেটে যায়। পরে রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পাল্টানোর সময় ওই ট্রাকটি এসে তাদের ধাক্কা দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ