1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

৬ বছর আগেই বিয়ে করেন নয়নতারা-ভিগনেশ

  • প্রকাশিত : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩৫৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // গেল জুন মাসে বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন দক্ষিণী তারকা নয়নতারা ও ভিগনেশ। এ আনুষ্ঠানিকতার চার মাসের মাথায় মা হন নয়নতারা। তার কোলজুড়ে আসে যমজ সন্তান। সামাজিক মাধ্যমে যমজ পুত্রের ছবি পোস্ট করতেই শুরু হয় এই জুটিকে ঘিরে চর্চা। আদৌ আইন মেনে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে। তাদের তলব করতে পারে স্বাস্থ্য দপ্তর, এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম। এই বিতর্কের মাঝেই সামনে এসেছে নতুন তথ্য।

জানা গেছে, ৬ বছর আগেই রেজিস্ট্রি বিয়ে সেরে রেখেছিলেন নয়নতারা এবং ভিগনেশ। সম্প্রতি সেই হলফনামা সহ তাদের আইনি বিয়ের যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছে নয়নতারা-ভিগনেশ।

ভারতের সারোগেসি (রেগুলেশন) অ্যাক্ট, ২০২১ অনুযায়ী, বিয়ের পরে অন্তত পক্ষে ৫ বছর কাটলে তবেই কোনও দম্পতি সারোগেসির আবেদন করতে পারে। যিনি সন্তানের জন্ম দেবেন, তাকেও হতে হবে সেই দম্পতির নিকট আত্মীয়।

শোনা যাচ্ছে, যিনি তারকা-জুটির সন্তানের জন্ম দিয়েছেন, তিনি নয়নতারার আত্মীয়। সেই নারী থাকেন মধ্যপ্রাচ্যে। চেন্নাইয়ের যে হাসপাতালে তাদের সন্তানদের জন্ম হয়, সেখানেও গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। নয়নতারা এবং ভিগনেশ আস্বস্ত করেছেন, সব নিয়ম মেনেই অভিভাবক হয়েছেন তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ