1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মুলাদীতে বালু চুরি: দুইটি বাল্কহেড আটকের পর মুচলেকা নিতে নাটক

  • প্রকাশিত : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৭৯ 0 সংবাদ টি পড়েছেন

মুলাদী প্রতিনিধি // বরিশালের আড়িয়ালখাঁ নদীর বালু মহালের ইজারাদারকে না জানিয়ে চুরি করে বালু তোলার অভিযোগে দুইটি বাল্কহেড আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোররাত ৩টার দিকে ইজারাদারের লোকজন বাল্কহেড দুইটি আটক করেন। এসময় বাল্কহেডে থাকা ৫ কর্মচারীকেও আটক করেছেন তাঁরা।

 

 

আটককৃতরা ভবিষ্যতে বালু মহালে প্রবেশ করবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করছেন বলে জানান স্থানীয়রা। এরির্পোট লেখা পর্যন্ত বাল্কহেড ও আটককৃতদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইজারাদারের প্রতিনিধি লিটন সিকদার। জানা গেছে, বরিশাল জেলার সদর উপজেলা, বাবুগঞ্জ, হিজলা, মুলাদী, গৌরনদী, উজিরপুরের একাংশ নিয়ে আড়িয়ালখা নদীর বাবুগঞ্জের টেংরাখালি পয়েন্টে বালু মহাল অবস্থিত। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে চলতি বছর প্রায় অর্ধকোটি টাকায় সততা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ইজারা নেন।

 

 

ইজারাদার মো. ইমন হোসেন জানান, বালু মহালটি ইজারা পাওয়ার পর থেকেই একটি চক্র বালু চুরি করে নিচ্ছিলো। এতে তিনি আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হন। পরে তিনি লোকজন নিয়ে বালু মহালে পাহারা বসান।

 

 

গত শনিবার ভোর রাত ৩টার দিকে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম বেপারীর মালিকাধীন সোহান-জ্যোতি এবং নগর এন্টারপ্রাইজ নামের দুটি বাল্কহেড নিয়ে চুরি করে বালু উত্তোলন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ইজারাদারের লোকজন বালু মহালে পৌছে বাল্কহেড দুটিকে আটক করেন। এসময় নগর এন্টারপ্রাইজ বাল্কহেডের সুকানি মোঃ শামিম এবং সোহান- জ্যোতি বাল্কহেডের সুকানি মোঃ নাসির বেপারীসহ ৫জনকে আটক করেন। ইজারাদার আরও বলেন, আটককৃতরা চুরি করে বালু তোলার বিষয়টি স্বীকার করেছেন। তারা কেদারপুর ইউপি চেয়ারম্যানের ভাইদের নির্দেশে বালু তুলছিলেন বলে জানিয়েছেন এবং ভবিষ্যতে বালু চুরি না করার মুচলেকা দিয়ে ছাড় পাওয়ার চেষ্টা করছেন। নগর এন্টারপ্রাইজ বাল্কহেডের সুকানি মোঃ শামিম বলেন, ইউপি চেয়ারম্যানের ভাই সাইফুল ইসলাম ও শাহআলমের নির্দেশে তাদের বাল্কহেডে বালু তুলতে ছিলাম। ইজারাদারের টোকেন স্লিপ ছাড়াই যে বালু বোঝাই করা হচ্ছিলো সেই বিষয়ে আমাদের জানা ছিলো না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ