আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদর থানা এলাকার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মিন্টু মন্ডল(৩০), সোহানুর রহমান(২৮), অন্তর আলী(২৩), ফয়েজ মাহমুদ তুষার(২৩), ফাহিদ হোসেন (১৬) এবং হাউজিং সি-ব্লকের আকাশ রাকিবুল(২১), বগুড়া শেরপুর থানাধীন হাপুনিয়া এলাকার আব্দুল মজিদ(২২), সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাধীন খালিয়াপাড়া এলাকার মেহেদী হাসান লিখন(২৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবহার করে ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যম পর্নোগ্রাফি তৈরি ও সরবরাহ করে আসছিল চক্রটি। অভিযোগ পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ শুক্রবার রাতে নিশান মোড় এলাকার হাউজিং ডি-ব্লক এলাকার একটি ৪তলা বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ভিতর থেকে দরজা বন্ধ করে তাদের কম্পিউটার থেকে বিভিন্ন আলামত ডিলিট করতে শুরু করে এবং কম্পিউটারের হার্ডডিক্স লুকিয়ে ফেলে। পরে পুলিশ ভিতরে প্রবেশ করে তল্লাশি করে সেই হার্ডডিক্স উদ্ধার করে এবং আসামিদের বিভিন্ন আলামতসহ আটক করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আমাদের সময়কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে পর্নোগ্রাফি তৈরি ও সরবরাহ করার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি এডিট করে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তারা বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করতেন। এছাড়াও ওয়েবসাইটে পর্নোগ্রাফি সরবরাহ করে তাদের ডিভাইসে সংরক্ষণ করে। আসামিদের কাছ থেকে পর্নোগ্রাফি এডিট করার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply