1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ৮ জন আটক

  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন
কুষ্টিয়া প্রতিনিধি // কুষ্টিয়ায় প্রযুক্তির মাধ্যম পর্নোগ্রাফি তৈরি ও সরবরাহ করার অপরাধে ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং নিশান মোড় এলাকা থেকে তাদের অটক করা হয়।

আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদর থানা এলাকার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মিন্টু মন্ডল(৩০), সোহানুর রহমান(২৮), অন্তর আলী(২৩), ফয়েজ মাহমুদ তুষার(২৩), ফাহিদ হোসেন (১৬) এবং হাউজিং সি-ব্লকের আকাশ রাকিবুল(২১), বগুড়া শেরপুর থানাধীন হাপুনিয়া এলাকার আব্দুল মজিদ(২২), সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাধীন খালিয়াপাড়া এলাকার মেহেদী হাসান লিখন(২৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবহার করে ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যম পর্নোগ্রাফি তৈরি ও সরবরাহ করে আসছিল চক্রটি। অভিযোগ পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ শুক্রবার রাতে নিশান মোড় এলাকার হাউজিং ডি-ব্লক এলাকার একটি ৪তলা বাড়িতে অভিযান চালায়।  পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ভিতর থেকে দরজা বন্ধ করে তাদের কম্পিউটার থেকে বিভিন্ন আলামত ডিলিট করতে শুরু করে এবং কম্পিউটারের হার্ডডিক্স লুকিয়ে ফেলে। পরে পুলিশ ভিতরে প্রবেশ করে তল্লাশি করে সেই হার্ডডিক্স উদ্ধার করে এবং আসামিদের বিভিন্ন আলামতসহ আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আমাদের সময়কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে পর্নোগ্রাফি তৈরি ও সরবরাহ করার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি এডিট করে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তারা বিভিন্ন ওয়েবসাইটে সরবরাহ করতেন। এছাড়াও ওয়েবসাইটে পর্নোগ্রাফি সরবরাহ করে তাদের ডিভাইসে সংরক্ষণ করে। আসামিদের কাছ থেকে পর্নোগ্রাফি এডিট করার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ