1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. bangladeshcrimenewscv@yahoo.com : nizeezci :
  5. wordpUser10@org.com : supe1User10 :
  6. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মর্মান্তিক: বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২২৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দিনাজপুর শহরের মীর্জাপুর বাস টার্মিনালে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় ইজি বাইকের চালকসহ দুজন আহত হয়েছেন। তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরের মীর্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দার আদিবাসীপাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও মালতি হাসদা (৫০)।

আহতরা হলেন ইজিবাইক চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) এবং নিহতদের নাতি সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসীপাড়ার বিপ্লব হাসদা (১৮)।

পুলিশ জানায়, মঙ্গল মুর্মু ও মালতি হাসদা ইজিবাইকযোগে নাতি বিপ্লব হালদারবাড়ি থেকে পার্বতীপুরের বাস ধরার জন্য শহরের শেরশাহ মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে মীর্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দুর্ঘটনাকবলিত ইজি বাইক ও ঘাতক বাস জব্দ করা হয়েছে। বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ