1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৩৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলায় উপজেলা শ্রমিকদল সভাপতির স্বাক্ষর জাল করে ৯নং দপদপিয়া ইউনিয়ন শ্রমিকদলের একটি অবৈধ ও মিথ্যা কমিটি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মহল নলছিটি উপজেলা শ্রমিকদলের সভাপতির স্বাক্ষর নকল করে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ৯নং দপদপিয়া ইউনিয়ন শ্রমিকদলের নামে একটি কথিত কমিটি প্রকাশ করে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতাকর্মীরা ওই কমিটিকে সম্পূর্ণ অবৈধ, গঠনতন্ত্রবিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। এ বিষয়ে দপদপিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নান্টু দুরানী ও সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার অভিযোগ করে বলেন, “উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান শিমুলের নির্দেশনায় এই অবৈধ ও বিতর্কিত কমিটি প্রকাশ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।” তারা আরও বলেন, “দলের নিয়মনীতি ও সাংগঠনিক প্রক্রিয়া উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল জাল স্বাক্ষরের মাধ্যমে এই অবৈধ কমিটি প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করে কাজ করে আসছেন, তাদের বাদ দিয়ে গোপনে এ ধরনের কমিটি প্রকাশ করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।” এদিকে স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঝালকাঠি জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ