1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি

  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৯৯ 0 সংবাদ টি পড়েছেন
কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সদরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করা হয় বলে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার জানিয়েছেন।

আহত ৪০ বছর বয়সী শফিকুল ইসলাম আজম মিরপুর উপজেলার বিল আমলা এলাকার আবুল হোসেনের ছেলে।

তিনি মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় তামাক ব্যবসায়ী।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, শফিকুল সদরপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে ডেকে দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলেন। কিছুক্ষণ পরেই শফিকুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে যুবকরা শফিকুলকে ডেকেছিল, তাদের সঙ্গে শফিকুলকে খুব ‘স্বাভাবিকভাবে’ কথা বলতে দেখা গেছে। দেখে মনে হয়েছে, তারা নিজেদের মধ্যে খুব পরিচিত।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, “শফিকুলের ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেটে লাগা গুলি ভেতরের রক্তনালিকে আঘাত করেছে।

“এই কারণে অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

সহকারী পুলিশ সুপার মাহমুদুল বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে। যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে কি কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ