1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮০ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ছুটি শেষে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী রোববার। প্রায় ৪০ দিনের এই ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬)। তবে এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ, রোববার থেকে।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারিত ছিল।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোয় ঈদের ছুটি কার্যকর করা হয়। ছুটি শেষে আগামী রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছিল। ঈদের দীর্ঘ ছুটি পুষিয়ে নিতে ১০ শনিবারও খোলা থাকবে প্রাথমিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

এদিকে পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। অর্থাৎ আগামী ৪ এপ্রিল, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে ক্লাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ