1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪২২ 0 সংবাদ টি পড়েছেন

এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার চেতনা সমাজে ছড়িয়ে দিতে বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় “পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রবিবার (১৫ মার্চ)বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জী, সরকারি এস এম কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, অভিভাবক সদস্য রেজাউল উপাধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন খান ও মাওলানা আব্দুল কাইউমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মতিউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষের ভেতরের মানবিক গুণাবলিকে জাগ্রত করে এবং সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতার চর্চা বাড়িয়ে তোলে। বক্তারা আরও বলেন, রমজানের শিক্ষা শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ধৈর্য, সহনশীলতা, দানশীলতা ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার বার্তা দেয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করাই এই মাসের প্রকৃত উদ্দেশ্য।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ