1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

সিদ্ধকাঠী ইউপিতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সোহেল খান, জনসমর্থনের প্রত্যাশা

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলার ৮ নং সিদ্ধকাঠী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দুবাই প্রবাসী মো. সোহেল খান। তিনি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক খানের বড় ছেলে।

 

স্থানীয়দের মতে, পারিবারিক ঐতিহ্য ও সামাজিক সম্পৃক্ততার কারণে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সোহেল খান। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে অনেকের কাছেই তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

 

 

 

 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে তারা মনে করেন। সেই জায়গা থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোহেল খানকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।

 

স্থানীয়রা বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সুযোগ পেলে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা।

 

 

 

 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল খান বলেন, “আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে সিদ্ধকাঠী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। শিক্ষা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। ইউনিয়নকে একটি উন্নত ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করতে সবার সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ