1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ইসলামী আন্দোলনের কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি

  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো. ইদ্রিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো. ইদ্রিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার যে ঘটনা ঘটেছে, তা আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদের বিভীষিকার কথা স্বরণ করিয়ে দিয়েছে।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে পাখিমারা বাজারে যুবদলের অফিসে জহিরুল ইসলামের নেতৃত্বে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মো. ইদ্রিসকে নির্মমভাবে পেটায় যুবদলের মাস্তানরা। তারই প্রতিক্রিয়ায় মো. ইদ্রিসের মৃত্যু ঘটেছে।’

এই ঘটনা আবরার ফাহাদের ঘটনার ভয়াবহতাকে আবারও পুনরাবৃত্তি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত জহিরুল ইসলামকে আইনের আওতায় নিতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান করবো, দলের মধ্যে থাকা খুনি, মাস্তান ও বর্ববদের প্রতিহত করুন। এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিন। অন্যথায় বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতে পারে।’

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ‘আমরা রাজনৈতিক ও আইনিভাবে এই নির্মমতার মোকাবিলা করব। বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ