1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ রদ্রিগোর

  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮৯ 0 সংবাদ টি পড়েছেন
স্পোর্টস ডেস্ক // স্পেনের শীর্ষ লিগে গেতাফের কাছে ১-০ গোলে হারের ম্যাচে ডান হাঁটুর গুরুতর চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো। ক্লাব কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এই ব্রাজিলিয়ান তারকা চলতি মৌসুমের বাকি সময়ের পাশাপাশি বিশ্বকাপেও খেলতে পারবেন না।

২৫ বছর বয়সী এই ব্রাজিল আন্তর্জাতিক এক মাসের বেশি সময় পেশির চোটে মাঠের বাইরে ছিলেন। সেই চোট কাটিয়ে সোমবারের ম্যাচে দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

ম্যাচের ৬৬তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে গতি বাড়ানোর সময় প্রতিপক্ষের চ্যালেঞ্জে তার পা আটকে যায়। সঙ্গে সঙ্গেই ব্যথায় কাতর হয়ে কিছুক্ষণ মাটিতে পড়ে থাকেন রদ্রিগো। পরে আবার উঠে খেলা চালিয়ে যান এবং ম্যাচ শেষ করেন।

পরীক্ষা-নিরীক্ষার পর রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় রদ্রিগোর ডান পায়ের সামনের গুরুত্বপূর্ণ লিগামেন্ট ও বাইরের মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ