1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে: কুয়েত

  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৬৫ 0 সংবাদ টি পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক // কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সোমবার সকালে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে ক্রুরা নিরাপদ আছেন।

মন্ত্রণালয়টির দাপ্তরিক মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয় আর ক্রুদের সরিয়ে নিয়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ক্রুদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি; খবর গাল্ফ নিউজের।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ড্রোন হামলার পর তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করেছে বলে খবর দিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থাটিকে সোমবার এক শিল্প সূত্র বলেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে তেহরান ওই অঞ্চজুড়ে হামলা চালানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়।

উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার রয়েছে, যার দৈনিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। সৌদি অপরিশোধিত তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ টার্মিনালও এটি।

সূত্রটি রয়টার্সকে বলেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটি বন্ধ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইমেইলে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক জবাব দেয়নি আরামকো।

রয়টার্স লিখেছে, এ ড্রোন হামলা উপসাগরীয় অঞ্চলে ধারাবাহিক হামলার অংশ, যার মধ্যে আবু ধাবি, দুবাই, দোহা, মানামা এবং ওমানের বাণিজ্যিক এলাকা দুকমও রয়েছে। এসব হামলায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানের গুরুত্বপূর্ণ নৌপরিবহন কেন্দ্রগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে এবং সোমবার ব্রেন্ট ক্রুডের দর প্রায় ১০ শতাংশ বেড়েছে।

সৌদি আরবের শক্তভাবে সুরক্ষিত জ্বালানি স্থাপনাগুলো এর আগেও লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে ২০১৯ সালের সেপ্টেম্বরে আবকাইক ও কুরাইস স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অপরিশোধিত তেল উৎপাদন অর্ধেকের বেশি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, তেহরানে অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছে।

তিনি বলেন, সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানো।

সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে এমনটি জানিয়েছেন।

হামলার পর কাতাইব হিজবুল্লাহর স্থাপনা, যানবাহন ও গুদামগুলোতে আগুন ধরে যায়। বিস্ফোরণ ও আগুন সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ