1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ সাকিবভক্তদের!

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ 0 সংবাদ টি পড়েছেন

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার ‘মব’ সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ​

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। অফিসের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায় এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়ে অভিযোগটি গ্রহণ করে। ​

নাম প্রকাশ না করা শর্তে দুদকের একজন কর্মকর্তা জানান, একদল লোক এসে কার্যালয়ের ভেতরে হট্টগোল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দায়ের করা অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

​তিনি আরও জানান, যেকোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। জোর করে জমা দেওয়া এই অভিযোগটি আমরা আইন অনুযায়ী যাচাই-বাছাই করব। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া না গেলে এটি সরাসরি বাতিল করা হবে। আর অভিযোগ পাওয়া গেলে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সূত্র: ইত্তেফাক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ