1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান মেহেন্দিগঞ্জের সালমা আক্তার বিনু!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ 0 সংবাদ টি পড়েছেন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।

সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সালমা আক্তার বিনু।

তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই তিনি সংরক্ষিত নারী আসনে বিজয়ী হয়ে জেলার উন্নয়নে অবদান রাখতে চান।

সালমা আক্তার এর বাবা হাজী আঃ বাছেদসহ পরিবারের সবাই দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়াও ঢাকা জেলা বিএনপির সদস্য, আশুলিয়া থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা,জিয়া স্মৃতি পাঠাগারের সদস্যসহ বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এবারের সংসদে বরিশাল জেলা থেকে সংরক্ষিত আসনের প্রার্থী সালমা আক্তার ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কর্মীসমর্থকদের মাঝে তার ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।

বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের দাবি এই প্রার্থী সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করুক।

স্থানীয় মিরাজ, জাবেদ ও রুবেল বলেন, ‘সালমা আপু বিএনপির দুর্দিনে অনেক কাজ করেছেন, তাই তাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চাই।

স্থানীয় মুরুব্বিরা বলেন, ‘মেয়েটিকে আমরা চিনি, ভালো পরিবারের সন্তান। তার মতো মানুষেরই সংসদে যাওয়া প্রয়োজন।’

প্রার্থী সালমা আক্তার বলেন, ‘আমাদের বরিশাল জেলা একটি অবহেলিত অঞ্চল। বিগত ১৭ বছরে এখানে কোনো উন্নয়নের ধারাবাহিকতা ছিল না। অতীতে আমাদের বরিশালের নারীদের নিয়ে তেমন কোনো কাজ করার সুযোগ হয়নি। আমি সুযোগ পেলে বরিশাল জেলার পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করব। আমার বেড়ে ওঠা যেহেতু বরিশাল -৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের প্রত্যান্তঞ্চলে, তাই কী করলে এখানকার জনগণের কল্যাণ হবে তা আমার ভালো জানা আছে।’

তিনি আরও বলেন, ‘বিগত আওয়ামী লীগ আমলে আমি রাজপথে থেকে আওয়ামী লীগের কুকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমি ছোটবেলা থেকেই বিএনপি দলের সঙ্গে সম্পৃক্ত। জেলজুলুম খেটেছি। মামলা-হামলার শিকার হয়েছী। আওয়ামী লীগ আমলে যখন বিএনপির উপর জুলুম অত্যাচার হচ্ছিল তখন বিবেকের তাড়নায় আমি রাজপথে নামি। যখন পুরুষরা আন্দোলন করতে ভয় পেত তখন আমি নারী হিসেবে সামনের সারিতে থেকে লড়াই করেছি। দুর্দিনে যেহেতু দলের সব কর্মসূচিতে আমি অংশ নিয়েছি, হামলা-মামলার শিকার হয়েছি। সবমিলিয়ে আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক সিনিয়র নেতার ভাষ্যমতে, ‘সালমা আক্তার নিজ এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। সামাজিক স্যগঠনের মাধ্যমে এলাকার গরীব অসহায় মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছিলেন। তিনি মেহেন্দিগঞ্জ মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইস চেয়ারম্যান, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির আজীবন সদস্য। তার মতে বরিশাল থেকে সংরক্ষিত আসনে সালমা আক্তার এগিয়ে থাকবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ