1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

জাতি হিসেবে বাংলাদেশ জয়ী: ইসি সানাউল্লাহ

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ও নিয়ম মেনে সম্পন্ন হওয়ায় পুরো দেশই বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তার ভাষ্য, ভোটগ্রহণে জনগণের অংশগ্রহণ ছিল ঈদের আনন্দঘন পরিবেশের মতোই স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী পর্বে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ উল্লেখ করেন, ১৩ ফেব্রুয়ারির এই সকালটি দেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। গণতন্ত্রের নতুন অভিযাত্রায় এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

তিনি জানান, কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল আইনসম্মত ও নিরপেক্ষ পদ্ধতিতে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

কোথাও কোনো ত্রুটি থেকে থাকলে তা অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেন সানাউল্লাহ। তার ভাষায়, এটি কেবল সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয় ছিল না; বরং একটি পবিত্র দায়িত্ব হিসেবেই নির্বাচন আয়োজনকে দেখেছে কমিশন।

তিনি আরও বলেন, ভোটারদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নানা আশঙ্কা দূর করেছে। জনগণের এই সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করেছে, জাতি হিসেবে বাংলাদেশ আজ বিজয়ী।

সমাপনী বক্তব্যে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, দেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচনের নজির গড়ার আশাও ব্যক্ত করেন।

নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষক, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ