1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৪৩ বছরের রাজনীতি জনতার ভালোবাসাই আমার বড় প্রাপ্তি :টিপু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৬ 0 সংবাদ টি পড়েছেন

লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু বলেছেন, দীর্ঘ ৪৩ বছর ধরে তিনি এই জনপদের মানুষের সঙ্গে রাজনীতি করে আসছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই থাকতে চান। তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে এক মঞ্চে একত্রিত হতে দেখে তিনি অভিভূত এবং এটিই তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, তিনি অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বিশেষ করে ফেনসিডিলের বিরুদ্ধে অবস্থান নিয়েই নির্বাচন করছেন। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনার বাবা ১০ বছর মন্ত্রী ও ১০ বছর এমপি ছিলেন, কিন্তু নিজ ইউনিয়নের রাস্তাগুলোর উন্নয়ন করেননি। অথচ আমি গত এক বছরে আপনাদের ইউনিয়নের সাদীপুর ও চামটিয়া-ভাটপাড়া এলাকার রাস্তাগুলোর কাজ শুরু করিয়েছি। গিয়ে দেখে আসুন, ইতোমধ্যে সেই কাজ শুরু হয়েছে।

টিপু প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মা-বোনদের প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গোরস্থান ও শ্মশানের উন্নয়নে কাজ করবেন।
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, আমি এতিম, আমার কেউ নেই। কিন্তু আপনারা আমাকে কখনো ছেড়ে যাননি,মামা শরিফুল ইসলাম সুমন সবসময় পাশে থেকেছেন। তাই আগামী ১২ তারিখে আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন—ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিউর রহমান বাবু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম হলুদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনসার আলী, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেনিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মির্জা, ওয়ালিয়া বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মৃধা, কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাঁন মোহাম্মদ, ওয়ালিয়া ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, জেলা বিএনপির বহিস্কৃত সদস্য রঞ্জিত কুমার সরকার, যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের ও ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আমিনুল হক টমি প্রমুম ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ