1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ট্রেনের নিচে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৯ 0 সংবাদ টি পড়েছেন

লালপুর (নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে মাহাদী হাসান মুরাদ (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাদী হাসান মুরাদ লালমনিরহাট জেলার শিবরাম এলাকার আব্দুল মালেকের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও আব্দুলপুর রেলওয়ে জংশন সূত্রে জানাযায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনের ১নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে। এসময় ট্রেন থেকে নেমে কিছু যাত্রীরা স্টেশনের পাশে দোকানে খাবার কিনতে যায়। ট্রেশনে ট্রেনটি প্রবেশের পর ট্রেনের ইঞ্জিনটি ঘোরানোর জন্য যাত্রীবাহী কোচ প্ল্যাটফর্মে রেখে ৩ নম্বর রেললাইনে দিয়ে ইঞ্জিনটি যাওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মাহাদী হাসান মুরাদ নামের এক রাবি শিক্ষার্থী। দুর্ঘটনা খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনে মাস্টার
আবু সালেহ জানান রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১নং প্লাটফর্মে প্রবেশ করে। পরে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ৩নম্বর লাইনে ইঞ্জিনের নিচে কাটা পড়ে মাহাদী হাসান মুরাদ নামের এক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওসি জিয়াউর রহমান জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ