1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান আজহারীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আসন্ন গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে আজহারী লেখেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে হ‍্যাঁ দিন। Say ‘YES’ for Future Bangladesh.’

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। এদিন ভোটাররা কেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল, তার ভিত্তিতেই এই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। আগামী পরশুর নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে এখন ব্যাপক রাজনৈতিক তৎপরতা চলছে। বিশ্লেষকদের মতে, প্রভাবশালী ব্যক্তিত্বদের এমন প্রকাশ্য অবস্থান গণভোটে ভোটারদের অংশগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ