1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সব ধর্মের মানুষের ঐক্যেই গড়তে চাই বৈষম্যহীন বাংলাদেশ’ : অধ্যক্ষ আব্দুল আলীম

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ 0 সংবাদ টি পড়েছেন

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, ‘আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ—সবার জন্যই বাংলাদেশ।’

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সন্ন্যাসী এসপি রশিদিয়া হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

তিনি বলেন, ‘আল্লাহর বিধান কখনো কারও ওপর জুলুম করতে পারে না। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো আল্লাহর দেওয়া বিধান। আমরা এই জাতিকে আর বিভক্ত হতে দেব না। এজন্য আমাদের ১১ দলীয় জোটের স্লোগান— “ঐক্যবদ্ধ বাংলাদেশ।”’

 

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। শিশুরা প্রয়োজনীয় পুষ্টি ও সুস্বাস্থ্যের মাধ্যমে বেড়ে উঠে সুনাগরিক হবে এবং শিক্ষা শেষে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান পাবে। মা, বোন ও কন্যারা পাবে পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা।’

 

 

গত কয়েক দশকের রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে তিনি বলেন, ‘গত ৫৪ বছর ধরে দেশে ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। গত জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে রক্ত দিয়েছে ও পঙ্গুত্ব বরণ করেছে, তাদের অঙ্গীকার ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়া।

 

 

দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। বংশানুক্রমিক ও পরিবারতান্ত্রিক রাজনীতি বন্ধ করা হবে। রাজনীতি হবে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে।’

 

 

 

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশসহ সারা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’

 

উপজেলার খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওয়াদুদ আকনের সভাপতিত্বে জনসভায় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ