1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

গ্রেপ্তারের সময় পিবিআই সদস্যদের ওপর হামলা, পালালেন আসামি

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৯ 0 সংবাদ টি পড়েছেন
হামলার সময় পিবিআইয়ের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সৈয়দপুর উপজেলার শহীদ ডা. জিকরুল হক রোডের খালেক মার্কেটের সামনে। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। এ ঘটনায় পিবিআইয়ের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে এবং দুই সদস্য আহত হয়েছেন। হামলার সুযোগে পালিয়ে গেছেন গ্রেপ্তার আসামি।

গতকাল মঙ্গলবার বিকেলে সৈয়দপুর উপজেলার শহীদ ডা. জিকরুল হক রোডের খালেক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম মহসিন আলী। তিনি সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা। খালেদ মার্কেটে তাঁর একটি গার্মেন্টস ব্যবসাপ্রতিষ্ঠান আছে।

অন্যদিকে আহত দুজন হলেন নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক (এআই) মফিজুল ইসলাম ও কনস্টেবল সত্যেন্দ্রনাথ রায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতারণা মামলার আসামি মহসিন আলীকে গ্রেপ্তার করতে পিবিআইয়ের একটি দল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে আসে। খালেদ মার্কেটের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তারও করা হয়। মাইক্রোবাসে তোলার সময় ওই আসামি ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে সেখানে আশপাশের লোকজন জড়ো হয়ে ‘মব’ তৈরি করে। এ সময় পিবিআই সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। হামলার একপর্যায়ে আসামি মহসিন আলী পালিয়ে যান।

খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই সদস্য ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত দুই পিবিআই সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে পিবিআইয়ের একটি দল সৈয়দপুরে অভিযান চালিয়েছিল। দলটির ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

সূত্র: প্রথম আলো

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ