1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৪ 0 সংবাদ টি পড়েছেন

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি // গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে দিনাজপুর জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন কর্মশালা ও সনদপত্র বিতরণ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শনিবার ৩১ জানুয়ারী-২০২৬ সকাল ৯টায় প্রথম দিনের কর্মশালা শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে চলে এ প্রশিক্ষণ কর্মশালা এবং ০১ ফেব্রুয়ারী রোববার দুপুর ২টায় প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

০১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। বিশেষ করে নির্বাচনের সময় ভুয়া তথ্য, অপপ্রচার এবং গুজব ছড়িয়ে যেন জনমনে বিভ্রান্তি তৈরি করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ইউনেস্কো প্রতিনিধি শাকিল এম ফায়সাল ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।

দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণে নির্বাচনের ময়দানে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গুরুত্ব পায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংবাদকর্মীদের জন্য নির্ধারিত নীতিমালা। এছাড়া বর্তমান সময়ের আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এ-আই )-এর ব্যবহার এবং এর মাধ্যমে ছড়ানো অপপ্রচার মোকাবিলার কৌশল নিয়েও হাতে-কলমে ধারণা দেওয়া হয়। নির্বাচনের সময় মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নির্বাচন রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিং বিষয় চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ এবং উত্তরনের উপায় সম্পর্কে জানানো, নির্বাচনী আইন ও বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া, নির্বাচন প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ বিষয়ে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ