1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

লঞ্চে হঠাৎ অসুস্থ শিশু, ছুটে এলো কোস্টগার্ড

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ 0 সংবাদ টি পড়েছেন

নারায়ণগঞ্জে একটি লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক শিশুকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে করে যাত্রা করছিলেন এক নারী ও তার সন্তান। উন্নত চিকিৎসার আশায় ঢাকায় যাচ্ছিলেন তারা। বিকেল ৩টার দিকে লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর থানাধীন একলাছপুর এলাকার কাছাকাছি পৌঁছলে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরিস্থিতি দ্রুত সংকটজনক হয়ে উঠলে লঞ্চে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম হাইস্পিড বোটে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মেডিকেল টিম লঞ্চে উঠেই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে হাইস্পিড বোটে করে তাকে সদরঘাটে নিয়ে আসে। সদরঘাটে পৌঁছানোর পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী সুমনা হাসপাতালে ভর্তি করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জনসাধারণের নিরাপত্তা ও মানবিক সেবায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ