1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

ওয়ালটন প্লাজার বরিশাল নগরীর আমানতগঞ্জ শাখা কর্তৃপক্ষ এক মৃত কিস্তি গ্রাহকের পরিবারকে বিশেষ সহায়তা প্রদান করেছে। প্রতিষ্ঠানটির পরিবার সুরক্ষানীতি অনুযায়ী, মৃত গ্রাহক আবুল বাশারের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা এবং তার বাকি কিস্তির অর্থ মওকুফ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত শাখায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন কোম্পানির রিজনাল ক্রেডিট ম্যানেজার শাহরিয়ার লিওন এবং ওয়ালটন প্লাজা-আমানতগঞ্জ শাখার ম্যানেজার ইমতিয়াজ মাহমুদ। এছাড়াও, মৃত গ্রাহক আবুল বাশারের স্ত্রী, তার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। জানা যায়, আবুল বাশার চলতি বছরের ৩ জুলাই ওয়ালটন প্লাজা থেকে ৬২,২৭৫ টাকা মূল্যের একটি ফ্রিজ কিস্তিতে কিনেছিলেন।

তিনি তিনটি কিস্তি পরিশোধ করেছিলেন, তবে মৃত্যুর আগে বাকি ছিল ১৯ হাজার টাকা। ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ তার পরিবারের সহায়তার জন্য বাকি কিস্তি মওকুফ করে দেয় এবং এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করে।

এ ধরনের উদ্যোগকে ওয়ালটন প্লাজার মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রতিষ্ঠানটির গ্রাহকদের প্রতি দায়িত্বশীলতা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ