1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৮০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে উদ্বোধন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল সামছুন নাহার এবং মীর মঞ্জুর মোর্শেদ। প্রথম ম্যাচে ইলেক্ট্রমেডিকেল ও কম্পিউটার টেকনোলজি বিভাগের দলগুলো একে অপরের মোকাবিলা করে। খেলাটি ছিল উৎসবমুখর এবং উদ্দীপ্ত পরিবেশে, যেখানে অংশগ্রহণকারী দলগুলো তাদের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করে।

এছাড়া, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করতে তাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করেন।

অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ উদ্বোধনী বক্তব্যে বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে এবং একে অপরের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক স্থাপনে সহায়তা করে। এছাড়া এটি আমাদের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও কর্মস্পৃহা জাগিয়ে তুলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ