1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে সাইবার ট্রাইব্যুনালে মামলায় পিরোজপুর থেকে নারী আসামি গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪৭ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

বরিশালে সাইবার মানহানির অভিযোগে দায়ের করা মামলার পর পিরোজপুর থেকে এক নারী আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলার বাদী মোসাঃ সুমি আক্তার পপি (২৪) বরিশাল বিজ্ঞ সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তাঁর সাবেক স্বামী মনিরুজ্জামান ফয়সাল ও তার বর্তমান স্ত্রী এরিনের বিরুদ্ধে। মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর ও অশালীন মন্তব্য প্রচার করে তাঁর সামাজিক মর্যাদা নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ফয়সাল ও এরিন পরস্পর যোগসাজশে ভুয়া ফেসবুক আইডি খুলে বাদীর ছবি ব্যবহার করে নানা অপমানজনক মন্তব্য ও পোস্ট করে। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তাকে ভয়ভীতি ও অশ্লীল ভাষায় বার্তা পাঠানো হয়।

মামলাটি সাইবার সুরক্ষা আইন ২০২৩-এর ২৪, ২৫, ৩০ ও ৩৩ ধারায় আমলে নেয় আদালত। পরবর্তীতে আদালতের নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুর জেলা শহর থেকে নারী আসামি এরিনকে গ্রেফতার করে। এদিকে এরিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছেন বাদি। তার সাথে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বিভিন্ন কর্মসুচীতে ছবিও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত এরিনকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় মামলার অপর আসামি মনিরুজ্জামান ফয়সাল পলাতক রয়েছে।

বাদী মোসাঃ সুমি আক্তার পপি বলেন, আমার মান-সম্মান নষ্ট করার জন্য তারা পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও অশ্লীল ছবি প্রচার করেছে। আমি আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাই।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশে মামলা রুজু হয়েছে। সে অনুযায়ী সংশ্লিস্টতা পাওয়ায় আসামি এরিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ